ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের বিরুদ্ধে। তাদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে আজ শুক্রবার বাদ জুমআ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার থাকার কথা রয়েছে বলে জানানো হয়।
