ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

নব নির্বাচিত এমপি তালেব মন্ডলের শাশুড়ির ইন্তেকাল

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। পাবনা-৪,ঈশ্বরদী-আটঘরিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল-এর শাশুড়ি ফাতেমা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় ঈশ্বরদী শহরের কলেজ রোডস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই এলাকার মৃত ইসরাইল হোসেনের স্ত্রী।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্নীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়,মরহুমার নামাজে জানাযা আগামীকাল সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে মরহুমার মৃত্যুতে তার অপর জামাই ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও ঈশ্বরদী উপজেলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইছাহক আলী মালিথা পলাতক থাকায় জানাজা নামাজে অংশ গ্রহন করতে পারেন নাই।