ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে: তারেক রহমান

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে। সংখ্যাগরিষ্ঠতা পেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা করা হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার গঠন অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, আমরা এক ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান চালু করবো। তাছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি উন্মুক্ত করবো । তিনি বলেন, আমরা ৩১ দফার ভিত্তিতে উচ্চ কক্ষ গঠন করা হবে।