ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঈশ্বরদীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ৩১ জানুয়ারি শনিবার সকালে ঈশ্বরদীতে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল S এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঈশ্বরদীস্থ ডাল গবেষনা কেন্দ্রে উদযাপিত হয়েছে।
‘চ্যানেল S এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন এবং বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম,ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন,ওসি মমিনুল ইসলাম,ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরন,এসএম রাজা,স্বপন কুমার কুন্ডু,সাংবাদিক আলমাস আলী, হাসানুজ্জামান, শহিদুল্লাহ খানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট ও বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ ।
চ্যানেল S টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে প্রথম পর্বে পতাকা উত্তোলন, র্যা লী, ছোটদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, কেক কাটা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চ্যানেল S টেলিভিশনের ঈশ্বরদী আটঘরিয়া প্রতিনিধি সবুজ দেওয়ান