জয়পত্র ডেষ্ক ।। বিশেষ করে বাংলাদেশ সহ মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শুক্রবার জুম্মাহ পূর্ব সময়ে ঈশ্বরদীর পাকশীস্থ ফুরফুরা দরবার দারুশ শরীয়ত রিয়াজুল জান্নাতে দুদিন ব্যাপি ৭৪তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে বিশেষ দোয়া অুনষ্ঠিত হয়েছে । দোয়া পরিচালনা করেন হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রধান সাহাবী ও মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বক্কর সিদ্দিক(রাঃ) এর বংশধর ফুরফুরা পীর মুজাদ্দেদে জামান (রহ.)এর উত্তরসুরি ফুরফুরা গদ্দীনশীন পীর শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কোরাইশী সাহেব ।এর আগে তাশরীফ রাখেন পীর আল্লামা আবু তাহের মুহাম্মদ মতিউল্লাহ সিদ্দিকী আল কোরাইশী ও পীর আল্লামা আবু বকর মুহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকি আল কোরাইশী। এছাড়া শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কোরাইশীর পরিবারের আরও পাঁচজন পীর ওয়াজ মাহফিলে অংশ নেন। ওয়াজ মাহফিলের শুরুতে পাকশী ফুরফুরা শরীফের শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ জন মাওলানাকে কোর আন বিভাগে মাস্টার্স পাশ করায় পাগরী পড়িয়ে দেন শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কোরাইশী।
পাকশীর এই ইসালে সওয়াব ওয়াজ মাহফিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা সদর আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস,ঈশ্বরদী-আটঘরিয়া আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ও পাবনা জেলা জামায়াতের আমির সহযোগী অধ্যাপক (অবঃ) আবু তালেব মন্ডল ও পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ প্রমুখ । শনিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত পাকশী ইছালে সওয়াব ও উত্তরাঞ্চলের সর্ববৃহত মুসলিম সমাবেশ ও ওয়াজ মাহফিল শেষ হবে।
