ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

“দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ২৩, ২০২৬ ৪:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজসমূহের যৌথ আয়োজনে ২০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী পৌরশহরের আলোবাগ ক্লাব মাঠে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদীয় আসনে ঈশ্বরদী পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজপথের অকুতোভয় সৈনিক ইমরুল কায়েস সুমন ও রফিকুল ইসলাম নয়ন। ।