জয়পত্র ডেষ্ক ।। মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্স জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রিড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে জামায়াত নেতা ও আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন বক্তা কুষ্টিয়ার মানুষ হামির হামজা কুরুচিপূর্ণ ও বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে সর্ব প্রথম প্রতিবাদ জানিয়ে ঈশ্বরদী শহরে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে ঈশ্বরদী বাজারের ১নং গেটের সামনে আমির হামজার কুশপুত্তলিকা দাহ করে ঈশ্বরদীর মাটিকে আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্য়ন্ত ঈশ্বরদীর মাটিতে অবাঞ্চিত ঘোষনা করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বিএনপির লড়াকু সৈনিক বার বার কারারুদ্ধ নেতা এবং স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মোঃ জাকারিয়া পিন্টু ও তার অগনিত অনুসারীবৃন্দ ।
অন্যদিকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বাংলাভিশনের টকশোতে জামাত নেতা মুফতি আমির হামজাকে জীবন্ত কবর দেয়া উচিৎ বলে মন্তব্য করে কড়া প্রতিবাদ জানিয়েছেন।
