ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে আর.আর.পি ভেটেরিনারী ফার্মাসিউটিক্যালস এর যাত্রা শুরু

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ১৯, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীতে ব্যাপক আড়ম্বরপূর্ন পরিবেশে ও র্বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর.আর.পি ভেটেরিনারী ফার্মাসিউটিক্যালস ।
১৬ জানুয়ারি শুক্রবার দুপুরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি এলাকায় দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আর.আর.পি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে এই ভেটেরিনারী ফার্মাসিউটিক্যালসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ান। আর.আর.পি গ্রুপের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর.আর.পি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনসুর আলম খান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোঃ আশরাফ হোসাইন,প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ বি এম খালেকুজ্জামান,উপ-পরিচালক (প্রশাসন) ড.মোঃ তারেক হোসেন, উপ-পরিচালক ড. শেখ শাহীনুর ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ড.আনন্দ কুমার,ঔষধ প্রশাসন অধিদপ্তরের ডিডি ওয়াহিদ মাহমুদ ও তানভীর আহমেদ, পাবনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জহুরুল ইসলাম, পাবনা এনএসআই’র ডিডি তৌহিদ ইকবাল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর.আর.পি ফার্মাসিউটিক্যালসের সিইও মি.মার্ক,উর্ধ্বতন কর্মকর্তা মি.লি,খামার প্রতিনিধি সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ।
অনুষ্ঠান পরিচালনা করেন আর.আর.পি গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোঃ আজমল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরিচালক (অপারেশন)মোঃ রফিকুল আলম খান ও মামুনুর রশিদ খান রেইন।
ঔষধের মানের বিষয়ে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন,বলেন, মানের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। মানসম্পন্ন পণ্য ছাড়া বাজারে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়। প্রধান অতিথির বক্তব্যে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ান আরো বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রাণী সম্পদ খাতকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমাদের নিজেদের উৎপাদিত গবাদি পশুর মাধ্যমে দেশের চাহিদা পূরণ করতে হবে। শেষে আর.আর.পি ভেটেরিনারী ফার্মাসিউটিক্যালস সমৃদ্ধ ভবিষ্যৎ ও দেশের প্রাণী সম্পদ উন্নয়নে এর ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ।