ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

ইন্টারপোলে রেড নোটিস জারি করতে আইজিপিকে চিঠি

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ১২, ২০২৪ ৬:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিস জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানা গেছে।
গত ১০ নভেম্বর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিস জারি করতে যাচ্ছে সরকার।