ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

ঈশ্বরদীতে পল্টন ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
অক্টোবর ৩০, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে ২০০৬ সালের পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৮ অক্টোবর) বিকালে শহরের আলহাজ্ব মোড়ে দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে জামায়াতে ইসলামীর ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ডক্টর নুরুজ্জামান প্রামাণিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মো.সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ও তালিমুল কুরআন সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ, জামায়াত নেতা তৈয়ব আলী মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি মাস্টার আব্দুর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম,যুব সেক্রেটারি বাকি বিল্লাহ খান,আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম ২০০৬ সালের ২৮ অক্টোবরের স্মৃতি চারন গিয়ে বলেন,খুনি শেখ হাসিনা পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় ছাত্র জনতার উপর হামলা চালিয়েছিল। হায়েনা ক্ষ্যাত খুনি হাসিনা সেদিন শুকনো ঢাকা শহরে তার সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগসহ সন্ত্রাসী বাহিনীদের লগি-বৈঠা নিয়ে আসার নির্দেশ দেয়। তার নির্দেশে আওয়ামী গুন্ডা বাহিনী দেশ প্রেমিক প্রায় এক ডজন আদর্শ নাগরিকদের হিংস্র পশুর মত ঝাঁপিয়ে পড়ে পিটিয়ে শহীদ করে দিন দুপুরে। এখানেই ক্ষান্ত হয়নি হায়েনারা লাশের উপর উল্লাশ করেছে নর পিচাশের মতো, যা দেখে বাক হারিয়ে যায় বিশ্ব মানবতার।
তিনি বলেন, আওয়ামী লীগ নামক হিংস্র গোষ্ঠী গত ১৫ বছরে গোটা দেশকে জাহান্নামে পরিনত করেছিল। প্রত্যহ মানুষ খুন আর গুম না হলে হাসিনার ভাত খাওয়া হতো না। শ্বাসরুদ্ধকর ১৫ বছরে যে কোন দিনের অপরাধে হাসিনা ও তার ১৪ দলের নেতাদের কয়েকবার ফাঁসি হওয়া উচিত ।
তিনি অর্ন্তবর্তী সরকারের কাছে ২৮ অক্টোবরসহ সকল অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।