ঢাকাশুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

ঈশ্বরদীর সলিমপুরে জামায়াতের নতুন অফিস উদ্বোধন

জয়পত্র ডেস্কঃ
অক্টোবর ২৫, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর সলিমপুরে জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি বটতলায় ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড কার্যালয় হিসেবে এটির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন আমির মাওলানা মাসউদুর রহমান, সেক্রেটারি মো. তবিবুর রহমান।
সলিমপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড সভাপতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জহুরুল ইসলাম পাঠান এর সঞ্চালনায় অফিস উদ্বোধনকালে জামায়াত নেতা আব্দুর রহমান মাষ্টার, আব্দুর রহিম পাঠান, ডা. নুরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।