ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

ঈশ্বরদীতে সিরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরিক্ষা অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
অক্টোবর ১৯, ২০২৪ ২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার উদ্দ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন সাধারন শিক্ষার্থী অংশগ্রহণ করে ।
পরীক্ষা চলাকালীন সময় উপস্থিত ছিলেন সিরাত পাঠ প্রতিযোগিতার পাবনা জেলা পশ্চিমের কেন্দ্র সচিব ও পাবনা জেলা পশ্চিমের সভাপতি ইসরাইল হোসেন শান্ত, কেন্দ্র নিয়ন্ত্রক জেলা পশ্চিম সেক্রেটারি আবুল কালাম আজাদ, ঈশ্বরদী উপজেলা উত্তর সভাপতি ইশতিয়াক আহমেদ, সেক্রেটারি হৃদয় হোসেন, বায়তুলমাল সম্পাদক মানসুর সিয়াম, উপজেলা পশ্চিম সভাপতি মনিরুল ইসলাম, সেক্রেটারি রিফাত খান, উপজেলা দক্ষিণ সভাপতি আম্মার হোসেন অভি, সেক্রেটারি তারিকুজ্জামান তানিম, মুলাডুলি ইউনিয়ন উত্তর সভাপতি নাজিম উদ্দীন, দাশুড়িয়া ইউনিয়ন পূর্ব সভাপতি মারুফ হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ফরিদ আহমেদ শেখসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
আয়োজকবৃন্দ সূত্র জানায়, এ পরীক্ষায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ত্রিশ হাজার টাকা মেধা বৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান করবে পাবনা জেলা শাখা।