জয়পত্র ডেষ্ক ।। গত ৬ অক্টোবর ঢাকা জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় সকাল ১১টায় জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তার আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ।
অপরদিকে একইদিনে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় সকাল ১০ টার সময় ডানদিকের হল রুমে ছাত্র জনতার গণঅভূথান জাতীয় প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান পুরোধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননন্দিত নেতা হাবিবুর রহমান হাবিব।
