নিজস্ব প্রতিনিধি।। নামীয় মামলা না হলেও পুলিশ কিন্তু প্রতিদিনই ধরছে যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতা কর্মীদের,ফলে ভয়ে বাড়ি ছাড়া আওয়ামীলীগের সবাই।
গত তিন দিনে পাকশী যুবলীগের মেজবুল,পৌর ছাত্রলীগের রাজু ও যুবলীগ নেতা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ বলছে গত ৪ আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র- জনতার অভ্যত্থানে ১ দফা আন্দোলনে ছাত্র জনতা কে আক্রমণকারীদের মধ্য হতে ছবি ও ভিডিওর মাধ্যমে সনাক্ত করে আসামী ধরা হচ্ছে। অথচ এদের অনেকেই সেদিন বাড়ি থেকেই বের হয়নি।
সেই ধারাবাহিকতায় গতকাল সন্ত্রাসী ও কুখ্যাত মাদক ব্যবসায়ী ঈশ্বরদী থানার মামলা নং ১০ তাং ১৫/৮/২৪ এর তদন্তে প্রাপ্ত আসামী
মোঃ সোহেল রানা ওরফে ফেন্সি সোহেল (৪৭) , পিতা-মৃত মোসলেম উদ্দিন , সাং -মশুড়িয়া পাড়া আকবরের মোড়, থানা- ঈশ্বরদী- জেলা পাবনা। (ঈশ্বরদী পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি) কে গত ০৮/১০/২০২৪ তারিখ রাতে মশুরিয়া পাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
