ছাত্র–জনতার গণঅভূত্থানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী সরকারের পতন উপলক্ষে ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শনিবার (১০ আগষ্ট) বিকেলে শহরের নাজিমুদ্দিন রেলওয়ে সরকারী স্কুল থেকে থেকে শুরু হয়ে ঈশ্বরদী মেইন রোড় ও রেলগেট পদক্ষিন করে আলহাজ্ব মোড়ে এসে সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। ঈশ্বরদী উপজেলা আমির ড. মো. নুরুজ্জামান প্রামাণিক এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম এর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী পৌর আমির মো. গোলাম আজম, ইসলামী ছাত্রশিবির এর পাবনা জেলা (পশ্চিম) সভাপতি ইসরাইল হোসেন শান্ত প্রমুখ।
শোকরানা মিছিলে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
