ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০২৪
  • অন্যান্য

সাবেক ভূমি মন্ত্রীর এপিএস বসির আহমেদ বকুলের আকষ্কিক মৃত্যু

জয়পত্র ডেস্কঃ
জুলাই ২, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।।সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ব্যক্তিগত সহকারী (এপিএস) বশির আহমেদ বকুল মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরন করেছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর । বশির আহমেদ বকুল ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া গ্রামের মৃত হারেজ উদ্দিন মালিথার ছেলে । মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে,১ মেয়েসহ,আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । পারিবারিক সূত্রে জানা গেছে,ওদিনই বাদ মাগরিব সাহাপুর মালিথাপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।
এস এম স্কুল,ঈশ্বরদী সরকারি কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র,ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বসির আহমেদ বকুল এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এক শোকবার্তা দিয়েছেন ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু এবং ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল । তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন যেন তার শোক সইবার ক্ষমতা দান করেন।