নিজস্ব প্রতিনিধি ।। শেখ হাসিনার হাতে দীপ্তিময় আওয়ামীলীগ এই বিশ্বাসে ঈশ্বরদীতে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে ।এবার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাবেশ ও পতাকা উত্তোলনসহ তিন দিনের মূল কর্মসূচি । আজ রবিবার সকাল ৮ টার সময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
এবং বিকাল ৫টায় ঈশ্বরদী পোষ্ট অফিস মোড় থেকে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় । এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওযার্ড থেকে নানা রকম সাজে সুসজ্জিত মিছিল ঐতিহ্যবাহী পোষ্ট অফিস মোড়ে আসতে শুরু করে । নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হলে আওয়ামীলীগের ‘প্লাটিনাম জয়ন্তী’ উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে ব্যানার,ফেস্টুন নিয়ে আসা নেতাকর্মীদের এমপি গালিবুর রহমান শরীফ ও যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলকে স্বাগত জানান । এসব মিছিলে রঙিন টিশার্ট ও ক্যাপে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে নেতাকর্মীদের মিছিলে আসতেও দেখা গেছে । এ আনন্দ মিছিলে ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মী, ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি পোষ্ঠ অফিস মোড় থেকে বাজারের এক নং গেটের সামনে গিয়ে পথসভার আয়োজন করে উক্ত পথসভায় শিরহান শরীফ তমাল বক্তব্য প্রদান করেন ।উল্লেখ্য যে,পুরান ঢাকার রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩ জুন ‘আওয়ামী মুসলিম লীগ’ নামে যে দলটি প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে সেটি অসাম্প্রদায়িক রূপ লাভ করে আওয়ামী লীগে পরিণত হয় ।
