নিজস্ব প্রতিনিধি।। কৃষি সম্প্রসারন অধিদপ্তর, ঈশ্বরদী কর্তৃক বাস্তবায়নাধীন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস চত্বরে ( ২২ শে জুন থেকে ২৪ জুন ) তিনদিনব্যাপী কৃষি মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উক্ত মেলার শুভ উদ্বোধন করেন গালিবুর রহমান শরীফ এমপি ।
উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন,ঈশ্বরদী উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার কুন্ডু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার।
অনুষ্ঠান উদ্বোধন শেষে এমপি গালিব নানা প্রজাতির ফল-মূল,শাক-সবজি,তরি-তরকারি,ফলজ ও বনজ বৃক্ষের চারা এবং হরেক রকমের ফুলের সমারোহে সুসজ্জিত মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং চমৎকার ও দৃষ্টিনন্দন আয়োজনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের ভুয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে সমবেত কৃষকদের মাঝে এমপি কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরন করেন।
