ঢাকাশুক্রবার , ২১ জুন ২০২৪
  • অন্যান্য

বঙ্গবন্ধুর মুরাল,ফুটওভার ব্রিজ ও আন্ডার পাস নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এমপি গালিবুর রহমান শরীফ

জয়পত্র ডেস্কঃ
জুন ২১, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদী বাজারের পুরাতন বাসস্টান্ডে মহান স্বাধীনতার স্থপতি,বাঙ্গালী জাতির জনক,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরাল নির্মাণ,রেলের ফুটওভার ব্রিজে লিফট সংযোজন ও ঈশ্বরদীবাসীর দীর্ঘদিনের দাবী রেলগেটে সৃষ্ট যানযট নিরসনের লক্ষ্যে আন্ডার পাস বা ফ্লাইওভার নির্মাণের জন্য সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন স্মার্ট ঈশ্বরদী-আটঘরিয়ার রুপকার,পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননন্দিত নেতা গালিবুর রহমান শরীফ এমপি । এসময় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,রেলওয়ে শ্রমিকলীগ,স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাথে ছিলেন।