এমপি গালিবের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি । এমপি গালিবুর রহমান শরীফ এবারে ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আযহা পিতৃভূমি লক্ষীকুন্ডা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার ঈদের নামাজ আদায় করার মাধ্যমে উদযাপন করেন । এসময় তার স্নেহের অনুজ ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি শিরহান শরীফ তমাল সাথে ছিলেন । এদিন তিনি ঈদের নামাজ শেষে এলাকাবাসীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং মরহুম পিতার কবর জিয়ারত করে পৈতৃক নিবাসে প্রত্যেক বছরের ন্যায় পশু কোরবানি করেন ।
ঈদের ব্যস্ততা কাটিয়ে ঈদের পরের দিন ১৮ জুন মঙ্গলবার ঈশ্বরদী শহরের আলীবর্দী রোডের নিজ বাড়িতে ঈশ্বরদী ও আটঘরিয়ার প্রায় ২ হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদুল আযহার আনন্দ পুরাপুরি উপভোগ করবার জন্য রাজসিক মধ্যহ্ণভোজের মাধ্যমে নিজ উদ্যোগে ঈদ পূর্ণমিলনীর আয়োজন করেন ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার,অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী কমিশমানর (ভূমি),ওসি,ওসি তদন্ত,মেয়র,উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ,বিভিবন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর, কাউন্সিলর,মুক্তিযোদ্ধা,নেতা-কর্মী,সুশিল সমাজের মানুষ ও সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন। এসময় এমপি গালিব নিজে তা তদারকি করেন এবং মেহমানদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশন করেন ।
