নিজস্ব প্রতিনিধি ।। ২৯ মে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক মেয়র,সৎ,আদর্শবান,রাজপথ কাঁপানো লড়াকু সৈনিক,সন্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মানের নিপুন কারিগর,তৃণমূলের নেতা,ছাত্রলীগ,যুবলীগ,পৌর আওয়ামীলীগের পরীক্ষিত সভাপতি এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও ঈশ্বরদীর সর্বাধিক জনপ্রিয় ও জনন্দিত নেতা আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুকে বিপুল ভোটে বিজয়ের লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা সভায় প্রতিদিনই জনতার ঢল নামতে দেখা যায়।
গত শনিবার দাশুরিয়া ইউনিয়নের এম এম উচ্চ বিদ্যালয় মাঠে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদারের সভাপতিত্বে এ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা,পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুসহ বিভিন্ন পর্যায়ের ওয়ার্ড ও ইউপি আওয়ামীলীগের অগনিত নেতা কর্মী,সদস্য ও বিপুল পরিমানে সমর্থকবৃন্দ ।
