ঢাকাসোমবার , ২০ মে ২০২৪
  • অন্যান্য

‘বঙ্গবন্ধু শান্তি পদক’ দেবে বাংলাদেশ, অর্থমূল্য কোটি টাকা

জয়পত্র ডেস্কঃ
মে ২০, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক শান্তি পদক দেবে বাংলাদেশ সরকার। পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান ১ লাখ ডলার (বাংলাদেশি টাকায় ১ কোটি ১৭ লাখ) পাবে। এ ছাড়া পদকটি হবে ১৮ ক্যারেট স্বর্ণের, ৫০ গ্রাম ওজনের (চার ভরির বেশি)।
এ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা-২০২৪ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা । সোমবার (২০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় । বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান । তিনি জানান, প্রতি দুই বছরে এ পুরস্কার দেওয়া হবে। এক্ষেত্রে সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ । একটি ক্যাটাগরিতে দেওয়া হবে এ শান্তি পুরস্কার ।