ঢাকাসোমবার , ২০ মে ২০২৪
  • অন্যান্য

পাবনা-৪ আসনের এমপি’ গালিব শরীফের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ

জয়পত্র ডেস্কঃ
মে ২০, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থি আবুল কালাম আজাদ মিন্টু পাবনা-৪ আসনের এমপি’র বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ করেছেন। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্ণিং অফিসার বরাবরে লিখিত অভিযোগে তিনি বলেন, অতীব দুঃখের সাথে জানাচ্ছি বিগত ১৩ মে তারিখে প্রতিক বরাদ্দের পর হতে আমার প্রতিদ্বন্দ্বি আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থি এমদাদুল হক রানা সরদারের পক্ষে পাবনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ মহোদয় আচরণ বিধি লংঘন করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনকে প্রভাবিত করার জন্য স্থানীয় সংসদ সদস্য (এমপি) তাঁর পছন্দের লোককে প্রার্থী করেছেন।

অভিযোগে বলা হয়, সংসদ সদস্য দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের বাড়িতে ডেকে নিয়ে আনারস প্রতিকের পক্ষে নির্বাচনে কাজ করার জন্য প্রভাবিত করছেন। এছাড়াও এমপি’র ছোট ভাই ও উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে আনারস প্রতিকের পক্ষে প্রচারনার জন্য তিনি মাঠে নামিয়েছেন। তিনি ঈশ্বরদীতে অবস্থান করে প্রত্য বা পরোভাবে এবারের উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণ করছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিদের প্রভাব বিস্তার না করার জন্য নির্দেশনা ও বিধি রয়েছে। কিন্তু নির্দেশনা উপেক্ষা ও আচরণ বিধি লংঘন করে তিনি আনারস প্রতিকের পক্ষে বিভিন্নভাবে প্রভাব বিস্তারের জন্য কাজ করছেন। এমপি মহোদয়ের এই কর্মকান্ড নির্বাচনী আচরণ বিধির ২২ এর ১ ও ২ উপধারা এবং ৩১ ধারা সরাসরি লংঘন। যেকারণে ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত হওয়ার বিষয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে।

ঈশ্বরদী উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে প্রার্থি আবুল কালাম আজাদ মিন্টু আচরণ বিধি লংঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানান।
You sent