নিজস্ব প্রতিনিধি । উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরদীতে ফের আচরণ বিধি লংঘন করেছেন আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থি এমদাদুল হক রানা সরদার। শুক্রবার (১৭ মে) বিকেলে আচরন বিধি লংঘন করে সমাবেশের জন্য খিচুরি রান্না করার দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৭ ডেগ খিচুরি জব্দ করা হয়েছে। ঈশ্বরদীর উপজেলা আচরণ বিধি ম্যাজিস্ট্রেট শাহদত হোসেন খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে,আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থি এমদাদুল হক রানা সরদারের সমর্থনে শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে উপস্থিত ভোটারের জন্য খিচুরি খাওয়ার আয়োজন করা হয়। গোপন সূত্রের খবর পেয়ে উপজেলা আচরণ বিধি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শাহদত হোসেন খান ওই বাড়ির পাশের খোলায় অভিযান পরিচালনা করেন। এসময় ৭ ডেগ খিচুরি জব্দের পাশাপাশি তরিকুল ইসলাম ভাদুকে দশ হাজার জরিমানা করা হয়। উপজেলা আচরণ বিধি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শাহদত হোসেন খান খিচুরি জব্দ ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাবেশের জন্য ভাদুর বাড়ি পাশের খোলায় খিচুরি রান্না হয়েছিল। পরে জব্দকৃত খিচুরি তিনি এতিমখানায় বিতরণ করা হয়েছে। প্রসংগত: গত ১৩ মে আনারস প্রতীকের সমর্থনে শোডাউন ও মিছিল করা হয়। এরই প্রেক্ষিতে ১৪ মে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থীকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন শোকজ করেন। কারণ দর্শানোর নোটিশের জবাবে প্রার্থি এমদাদুল হক রানা সরদার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। রিটার্নিং অফিসার প্রথমবারের মতো তাকে ক্ষমা করেন।
আসন্ন ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে আজ ১৭ মে শুক্রবার বিকালে আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে নির্বাচনী আচরন বিধিমালা ও আইন অমান্য করে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ এমদাদুল হক রানা সরদারের পক্ষে ভোটারদের প্রভাবিত করার জন্য ১০ ডেক মাংস খিচুড়ী রান্না করা হয়। খবর পেয়ে ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদত হোসেন খান সে সমস্ত রান্না করা খিচুড়ী জব্দ করে পাকশী ফুরফুরা শরীফের এতিমখানায় হস্তান্তর করেন এবং আচরন বিধি অমান্য করার দ্বায়ে অভিযুক্ত প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য যে, আচরণবিধি লঙ্ঘন করে আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ এমদাদুল হক রানা সরদার ইতোমধ্যে শোকজ খেয়েছেন।তারপরেও যে কোন উপায়ে নির্বাচনে জিততে মরিয়া হয়ে ভোটার ও সাধারন জনগনকে বিভ্রান্ত করার জন্য স্থানীয় এমপি গালিবুর রহমান শরীফ ও তার সহোদর যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের প্রভাব বিস্তার করে উপজেলার বিভিন্নস্থানে নির্বাচনী আচরনবিধি লংঘন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ১৬ মে বিকালে ঈশ্বরদী পৌরসভার ৭নং ওয়ার্ডের আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে,১৬ মে বৃহস্পতিবার রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দরগাপাড়া গ্রামের নতুন ঈদগাহ ময়দানে,১৭ মে শুক্রবার সন্ধায় ঢুলটি ঈদগাহ ময়দানে ও বিকালে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে ভাদুর বাড়িতে জনসভা ও ভূরিভোজের আয়োজন করে নির্বাচনকে প্রভাবিত করবার জন্য চেষ্টা করে যাচ্ছে।বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যম,ফেসবুক ও অনলাইন পত্র-পত্রিকায় যার বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শিত হচ্ছে ।কাজেই এই সমস্ত কর্মসূচিগুলো নির্বাচনী আচরণবিধি ১৭ খ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায় প্রধানমন্রী ও নির্বাচন কমিশনের ঘোষনা মোতাবেক সুষ্ঠ,নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন সম্পন্ন করার জন্য বিষয় গুলোর সুষ্ঠু তদন্ত করে নির্বাচন কমিশন ও রির্টানিং অফিসারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা জরুরী বলে মনে করেন সাধারন মানুষ।
