নিজস্ব প্রতিনিধি।। ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাশে বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে অতি সম্প্রতি ব্যক্তি পর্যায়ে গড়ে ওঠা আল হাদী মডেল মাদ্রাসা কোরআন প্রিয় অভিভাবকদের নজর কেড়েছে।
মাদ্রাসাটির পরিচালক মাওলানা আব্দুল জব্বার জানান,নিজের এক একর সম্পত্তির উপর আবাসিক সুবিধাসহ গড়ে তোলা হাফিজিয়া মাদ্রাসায় প্রথম বছরেই ২৬ জন কোরআনের পাখি হাফেজদের সুরেলাকন্ঠের সুমধুর আওয়াজ স্থানীয় জনগন ও অভিভাবকদের নজর কেড়েছে এবং অভিভাবকরা সরেজমিনে মাদ্রাসা পরিদর্শন করে মাদ্রাসার আবাসন সুবিধা,খাবারের মান, মনোরম ও নিরাপদ পরিবেশ এবং শিক্ষকদের জন্য নির্মানাধীন ব্যারাক দেখে মুগ্ধ ও অভিভূত।
মাদ্রাসার শিক্ষার মান দেখে সন্তুষ্ঠু হয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবকরা তাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন। অনেকেই ব্যক্তি পর্যায়ের হলেও দ্বিনী এ প্রতিষ্ঠানের উন্নয়নে মুক্তহস্তে সহযোগিতার হাত প্রসারিত করছেন। এলাকাবাসীর ধারনা মাদ্রাসাটি আপন গতিতে খুব দ্রুতসময়ে উত্তোরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
