ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  • অন্যান্য

ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান ও ১১জন পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল

জয়পত্র ডেস্কঃ
মে ২, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচন আগামী ২৯ মে বুধবার অনুষ্ঠিত হবে । আজ বৃহস্পতিবার ২ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন । উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন-ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা আ’লীগের সদস্য ও সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সিদ্দিক। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন । এরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম খান,পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য ও পাকশী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল,ঈশ্বরদী পৌর যুবলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম লিটন, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান মিলন,উপজেলা রাজমিস্ত্রি রডমিস্ত্রির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল বারী,সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান লিখন মোল্লা । মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন-ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবীন শিরিন পিয়া, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক আতিয়া ফেরদৌস কাকলি, মহিলা আ’লীগ নেত্রী পারভিন আক্তার ও যুব মহিলালীগ ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনা ।
মনোনয়ন দাখিলকারী ১৪ জন প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ১ জন ব্যবসায়ী ও ১ জন শ্রমিক সংগঠনের নেতা। নির্বাচনে বিএনপি এবং জামায়াতের কোন প্রার্থী মনোনয়ন দাখিল করেননি। প্রসঙ্গত, আগামী ৫ মে এসব মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ৬ মে মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের, ৯ মে আপিল নিষ্পত্তি, ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১৩ মে প্রতিক বরাদ্দ শেষে ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন ।