ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

শামসুর রহমান শরীফ ইন্দো-বাংলা  ভলিবল চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের জয়লাভ 

জয়পত্র ডেস্কঃ
এপ্রিল ২৩, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী প্রতিনিধি। ঈশ্বরদী আলোবাগ সাংস্কৃতিক ও চিত্তবিনোদন সংস্থা কর্তৃক প্রথম বারের মত শামসুর রহমান শরীফ ইন্দো-বাংলা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপ ২০২৪ এ বাংলাদেশ ২-১সেটে জয়লাভ করেছে। 
সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টস এর প্রস্তাবনায় বাংলাদেশ ফেডারেশন অব অল স্পোর্টস এই চ্যাম্পিয়নশীপের আয়োজন করে। প্রায়ত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সুযোগ্য সন্তান শিরহান শরীফ তমালের সার্বিক তত্বাবধানে বাংলাদেশ -ইন্ডিয়া আন্তর্জাতিক ভলিবল খেলা গতকাল ২২   এপ্রিল রাত  ৮ টায় ঈশ্বরদী আলোবাগ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফেডারেশন অব অল স্পোর্টস এর সাধারণ সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টুর পরিচালনায় এবং ফেডারেশনের সহ সভাপতি মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে ভলিবল চ্যাম্পিয়নশীপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রায়ত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য সন্তান পাবনা ৪ আসনের তরুন সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা,সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টসের সভাপতি  আরোতিলামা,

সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টসের সেক্রেটারী জেনারেল অর্পন সিং কুশাল,  অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল বিপ্লব কুমার গোস্বামী, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, সদস্য জহিরুল ইসলাম প্রমূখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জাতীয় ভলিবল রেফারি শেখ  রাসেল ও শফিকুর রহমান বাবুল।