ঢাকাশনিবার , ২০ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান লিখনের ভাইস চেয়ারম্যান পদে প্রার্ধীতা ঘোষনা

জয়পত্র ডেস্কঃ
এপ্রিল ২০, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । ২৯ মে অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য মেহেদী হাসান লিখন । গতকাল সন্ধায় ঈশ্বরদী শহরের পাতিলাখালী তার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন ।
লিখন ছাত্রজীবনে ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন । গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। এবারও তিনি একই পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন জানিয়ে শুক্রবার (১৯ এপ্রিল) রাতে পাতিলাখালির নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ।
এ সময় তিনি তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য বলেন,উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন । তফসিল অনুযায়ী ঈশ্বরদী উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার করার সিদ্ধান্ত নিয়ে অনেক আগে থেকেই আমি মাঠে কাজ করে আসছি। এতে করে উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। ২০১৮ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনেও আমি একই পদে প্রার্থী হয়েছিলাম। ওই নির্বাচনে আমি ভোট পেয়েছিলাম ১৩ হাজারের কিছু বেশি। অল্প ভোটে আমি পরাজিত হই। লিখন বলেন,আমি আওয়ামী পরিবারের সন্তান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হই। সেই থেকে এখনো বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে চলেছি। আধুনিক, ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আমি আন্তরিকভাবে শ্রদ্ধাশীল। তাঁর অনুপ্রেরণায় আজো আওয়ামীলীগের একজন কর্মী হয়ে মানুষের পাশে রয়েছি। বিভিন্ন সময় সমাজের দরিদ্র, অসহায় মানুষের সহযোগিতায় নিজেকে সম্পৃক্ত করেছি। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমি চাই দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমি কাজ করতে চাই। তিনি বলেন, বিগত কয়েক মাস আগে থেকে আমি মানুষের কাছে গিয়েছি। তাদের কাছে ভোট চেয়েছি। ব্যাপক সাড়া পেয়েছি। আমি আশাবাদী নির্বাচনে জনগণ স্বত:স্ফূর্তভাবে আমাকে ভোট দেবে। নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে নির্বাচন হলে আমি জয়ী হবো। সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়ে লিখন বলেন,আমার কর্মকান্ড, আমার বক্তব্য আপনারা পত্রিকায় তুলে ধরে সাধারণ মানুষের পাশে থাকতে আমাকে আপনারা সহযোগিতা করবেন ।