আজ সন্ধা ৬টার দিকে ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের চড়গড়গড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে যুবলীগকর্মী খাইরুল ইসলাম (৪২) নিহত হয়েছে। নিহত খাইরুলের পিতার নাম মোঃ নাসিম প্রাং।
জানা গেছে,রিয়াজুল ইসলাম হোসেন গ্রুপের লোকজন পূর্বশক্রতার জের ধরে খাইরুল গ্রুপের খাইরুলকে পিটিয়ে হত্যা করে। এসময় ২১ জন আহত হয়।আহতদের মধ্যে সাজু,নাসির,ইচা,মিঠুসহ বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
এ সংবাদ লেখা পর্যন্ত সময়ে দুই গ্রুপের লোকজনদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ঈশ্বরদী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্রনে কাজ করছে।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মুনিরুল ইসলাম ও অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
