ঢাকামঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

১লা বৈশাখে এমপি গালিব শরীফকে সম্মানিত আজীবন সদস্যপদ প্রদান

জয়পত্র ডেস্কঃ
এপ্রিল ১৬, ২০২৪ ৫:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি।। বাংলা নববর্ষ ১৪৩১ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল সন্ধায় ঈশ্বরদী প্রেসক্লাবে দই,মিষ্টি,চিড়া,লুচি,সিঙ্গারা ও সবজি ভোজন উৎসবের আয়োজন করা হয়।
উক্ত উৎসবে উৎসাহিত হয়ে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন তারুন্যের প্রতিক ও স্মার্ট ঈশ্বরদী বিনির্মানের স্বপ্নদ্রষ্ঠা গালিবুর রহমান শরীফ এমপি।
এসময় এমপি গালিবুর রহমান বলেন,আমি সাংবাদিকদের উপস্থিতি দেখে হতাশ,সকল সাংবাদিক একসাথে থাকলে ভাল লাগত। আমার মনে হয় আপনারা যারা দায়িত্বে আছেন,তারা একটু নমনীয় ও সহনশীল হয়ে বাকিদের প্রেসক্লাব মুখি করতে উৎসাহিত করবেন।
এসময় তিনি সাংবাদিকদের মাঝে বৈশাখী ও নববর্ষের শুভেচ্ছা জানাতে ১০ হাজার টাকা উপহার দেন। এসময় ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান,পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা ও ঈশ্বরদী প্রেসক্লাবের নির্বাহী কমিটির অধিকসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
উৎসব অনুষ্ঠানের এক পর্যায়ে ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন প্রেসক্লাবের গঠনতন্রের বাধ্যবাধকতা ও ধারাবাহিকতা রক্ষায় এমপি গালিব শরীফকে সম্মানিত আজীবন সদস্য পদ প্রদানের আনুষ্ঠানিক ঘোষনা দেন এবং এমপি গালিব তা সানন্দে গ্রহন করেন।