ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

এমপি গালিবুর রহমান শরীফের উদ্যোগে রিক্সা শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

জয়পত্র ডেস্কঃ
এপ্রিল ৭, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু কণ্যা,মানবতার মা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলার রিক্সা শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন স্মার্ট ঈশ্বরদী-আটঘরিয়ার রুপকার,পাবনা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক জননন্দিত নেতা গালিবুর রহমান শরীফ।
এ উপলক্ষে ঈশ্বরদীর অরনকোলা হারুখালী মাঠে নিজস্ব কৃষি ফার্মের অভ্যন্তরে ৭ এপ্রিল ২৭ রমজান রবিবার বিকালে ৩শতাধিক রিক্সা শ্রমিকদের মাঝে লুঙ্গি বিতরন কালে এমপি গালিবুর রহমান শরীফ বলেন,ঈশ্বরদীতে কোন চাঁদাবাজদের স্থান হবেনা । শ্রমিক ও নিম্ন আয়ের অসহায় মানুষদের কাছে যারা চাঁদা দাবি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।
রিক্সা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষজন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রিয় নেতা গালিবুর রহমান শরীফ এমপির নিকট থেকে ঈদ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী হিসেবে নতুন লুঙ্গি পেয়ে অনাবিল খুশির বার্তা প্রকাশ করেন।