ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

সাঁড়ায় “আধুনিক প্রযুক্তিতে সাথীফসল চাষাবাদের মাঠ দিবস অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
এপ্রিল ২, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । গত ৩১ মার্চ রবিবার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামে আধুনিক প্রযুক্তিতে লাভজনক ভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ” নিয়ে কৃষক সোলায়মান হোসেনের আখের সাথে সাথী ফসল প্লট সংলগ্ন জমিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএসআরআই এর মহাপরিচালক ড.মো.ওমরআলী। বিএসআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও আখের সাথে সাথী ফসল প্রকল্পের পরিচালক ড.মোঃ আবু তাহের সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মো.আতাউর রহমান,মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান-কীটতত্ত বিভাগ,ড. গাজী আকরাম হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মৃত্তিকা ও পুষ্টি বিভাগ, ড. আনিসুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান,কৃষি প্রকৌশল বিভাগ, কৃষিবিদ হাসিবুর রহমান,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগ, ড. মো. শামসুল আরেফিন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, শারীরতত্ত ও চিনি রসায়ন বিভাগ, ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ শামস তাবরীজ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম পাভেল, সাইফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা সানোয়ার হোসেন, রবিউল ইসলাম প্রমুখ । মাঠ দিবস অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মুখলেছুর রহমান এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবু ইলিয়াস খান ।