ঢাকাবৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ

জয়পত্র ডেস্কঃ
মার্চ ২৮, ২০২৪ ৪:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে মৎস ব্যবসায়ী সাজ্জাদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।
শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঈশ্বরদীর ঢুলটি বেদুনদিয়া সিপি মৎস্য খামারের সামনে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ঢুলটি বেদুনদিয়া এলাকার মৃত আরশেদ আলী কামারের ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ ব্যাপারে আহত ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের বড় ভাই ইয়ারুল কামার বাদী হয়ে ২৬ মার্চ দুপুরে ঈশ্বরদী থানায় ১০ জনের নাম উল্লেখসহ করে এবং অজ্ঞাতনামা আরও ২/৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও মামলার এজাহার সুত্রে জানা যায়, আহত সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর ঢুলটি বেদুনদিয়া সিপি মৎস্য খামারের গাড়ি সরবরাহসহ খামার সংশ্লিষ্ট ব্যবসা করে আসছেন। বেশ কিছুদিন ধরে একদল ব্যক্তি ক্ষমতাসীন দলের পরিচয়ে সাজ্জাদ হোসেনে নিকট চাঁদা দাবী করে । তাদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় হুমকি ধামকিসহ ভয়ভীতি প্রদর্শন করে । ঘটনার সময় সন্ধ্যায় সাজ্জাদ হোসেন দাশুড়িয়া বাজার থেকে মোটর সাইকেল যোগে মৎস্য হ্যাচারিতে ফিরছিল। পথেমধ্যে ১২/১৫ জন ব্যক্তি হাতে লোহার জিআই পাইপ,রড,লাঠিসোটা নিয়ে ব্যবসায়ী সাজ্জাদের গতিরোধ করে এবং তাকে টিটিয়ে দুই পা ও হাত ভেঙ্গে গুরুতর আহত করে । এসম তার নিকট থাকা ব্যবসার বেশ কিছু নগদ টাকা ও মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়।
মামলার বাদী ইয়ারুল কামার ওরফে ইয়ারুল সরদার জানান, হামলাকারীরা এলাকার চিহিৃত ব্যক্তি। তারা ক্ষমতাসীন দলের পরিচয়ে এলাকায় নানা রকম সন্ত্রাসী কার্যকলাপ করে । ব্যবসায়ী সাজ্জাদের অবস্থা গুরুতর । এই বিষয়ে থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এই বিষয়ে আহত ব্যবসায়ীর ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করে । ফলে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী মোঃ পাভেল (৩৩) নামের এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।