নিজস্ব প্রতিনিধি । জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণহত্যা দিবস পালনের লক্ষ্যে ২৫ মার্চ সোমবার জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় ।
জাতীয় কর্মসুচির সাথে মিল রেখে ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও ঈশ্বরদী প্রেসক্লাব যৌথভাবে ২৫ মার্চের কালে রাতের স্মরনে সন্ধা ৭টায় ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে এবং রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট প্রতিকী ব্লাক আউট পালন করে ।
এ উপলক্ষে রাত ১১টা থেকে রাত ১১টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্লাক আউট পালন করে । তবে কেপিআই এবং জরুরী স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকে । গত ২৩ মার্চ শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের সভাপতিত্বে বদ্ধভূমিতে এ সময় মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ গ্রহন করেন-ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান,অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, সহকারী কমিশনার(ভূমি) টিএম রাহসিন কবির,অফিসার ইনচার্জ রফিকুলি ইসলাম,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন,ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম,মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল,মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস,বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার আহবায়ক উদয় নাথ লাহেড়ী,সদস্য সচিব ও সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল হক শাহিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন ।
