ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
  • অন্যান্য

সোমবার রাতে ১ মিনিট আলো জ্বলবে না দেশে

জয়পত্র ডেস্কঃ
মার্চ ২৩, ২০২৪ ৫:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সোমবার জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ওইদিন রাত ১১টা থেকে রাত ১১টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল‍্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জাতীয় কর্মসুচির সাথে মিল রেখে ঈশ্বরদী উপজেলা প্রশাসন ২৫ মার্চের কালে রাতের স্মরনে প্রতিকী ব্লাক আউট পালন ও সন্ধা ৭টায় ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করবে।