ঈশ্বরদী প্রতিনিধি । আজ ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী । স্বাধীন বাংলাদেশের স্থপতি,বাঙালি জাতির অবিসংবাদিত এ নেতা ১৯২০ সালের এদিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ।
যিনি আজীবন বাংলার মানুষ ও দেশকে নিয়েই ভেবেছেন। বাংলার মানুষ তিনবেলা পেট পুরে ভাত খাবে,হাসবে,খেলবে,মুক্ত হাওয়ায় বসবাস করবে-এই ছিল তার জীবনের ব্রত। এই হলো বঙ্গবন্ধুর দর্শন। মানুষ, সমাজ, রাষ্ট্র নিয়ে মৃত্যু অবধি শুধু সেই কথাই ভেবেছেন তিনি। সব সময় থেকেছেন সেই চিন্তায় মগ্ন। স্বপ্ন দেখতেন সোনার বাংলার । বাঙালির আদর্শ পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান প্রজন্মের মন-মননে, চিন্তাচেতনায়,আদর্শ-অনুপ্রেরণায়,চেতনায়-জাগরণে প্রদীপ্ত শিখারূপে প্রবাহমান । তাই বাঙালির হৃদয় আকাশে বঙ্গবন্ধু আজও জ্বলজ্বলে উজ্জ্বল ধ্রুবতারা।
ক্ষণজন্মা এ মহামানবের স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে তারই নির্দেশিত পথ ধরেই এগিয়ে চলেছে বাংলাদেশ। ১০৪তম জন্মদিনে বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঈশ্বরদীবাসী শ্রদ্ধায়, ভালোবাসায়, কৃতজ্ঞচিত্তে ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করে । দিনটি জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবেও উদযাপিত হয়। দিবসটিতে এ বছরের প্রতিপাদ্য- ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনব হাসি সবার ঘরে ঘরে’।
রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে । সে ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ,উপজেলা প্রশাসন,ঈশ্বরদী মহিলা কলেজ,দাশুড়িয়া্ ডিগ্রি কলেজ,পূর্বর্টেংরী বালিকা উচ্চ বিদ্যালয়,ইক্ষু গবেষনা উচ্চ বিদ্যালয়,দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করে। তারমধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ ঈম্বরদী উপজেলা শাখা দলীয় কার্যালয়ে সকাল আটটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করে ।
ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান,উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল,জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল অলম বিশ্বাম,জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাহজেবিন শিরিন পিয়া,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়,পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম লিটন,যুবলীগ নেতা হাবিবুর,কুদ্দুস,পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবসহ আওয়ামীলীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দলীয় কার্যালয়ে মাইকে বঙ্গবন্ধুর ভাষন বাজানো হয়।
অন্যদিকে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলা ক্যাম্পাসে নির্মিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক রচনা প্রতিযোগিতা ও হৃদয়ে বঙ্গবন্ধু বিষয়ক ছবি আকা বিষয়ে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
এসময় উপজেলা চেযারম্যান ভারপ্রা্প্ত মোঃ আব্দুস সালাম খান,অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,সহকারী কমিশমনার টিএম রাহসিন কবির,মহিলা ভাইস চেযারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল,নজরুল ইসলাম ও আব্দুল খালেক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু,সাধারন সম্পাদক আব্দুল বাতেন ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন সমবেত ছিলেন । সন্ধায় উপজেলা মডেল মসজিদে সুবিধা বঞ্চিত ও অসহায় শিশুদের সাথে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের। তার এ গৌরবের ইতিহাস থেকে প্রতিটি শিশুর মাঝে চারিত্রিক দৃঢ়তার ভিত্তি গড়ে উঠুক–এটাই জাতীয় শিশু দিবসের প্রত্যাশা।
