পাবনা প্রতিনিধি ্।
গত ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে মত বিনিময় হয়। সভার শুরুতেই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার আকবর আলী মুন্সি সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন । বিগত ফ্রেব্রুয়ারি মাসে পুরষ্কার প্রাপ্তরা হলেন-১.পাবনা থানার ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটন করতঃ আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারে ভূমিকা পালন করায় পুরস্কার পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলমসহ তার টিম । ২. ঈশ্বরদী থানার ডাকাতি মামলার রহস্য উদঘাটন করতঃ আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারে ভূমিকা পালন করায় পুরস্কার পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামীসহ তার টিম । ৩. ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ), অফিসার ইনচার্জ, ফরিদপুর থানা, পাবনা। ৪. শ্রেষ্ঠ এসআই (নিঃ) মোঃ খাইরুজ্জামান, এসআই(নিঃ), পাবনা থানা, পাবনা। ৫. বিশেষ পুরস্কার পেয়েছেন মোঃ হাসান বাসির, পুলিশ পুরিদর্শক (নিঃ), ঈশ্বরদী পুলিশ ফাঁড়ি, পাবনা। ৬. বিশেষ পুরস্কার পেয়েছেন সুব্রত কুমার ঘোষ, এসআই (নিঃ), ঈশ্বরদী থানা, পাবনা। ৭. পুরস্কার পেয়েছেন মোঃ রবিউল ইসলাম, এসআই (নিঃ), পাবনা থানা, পাবনা। ৮. শ্রেষ্ঠ এএসআই(নিঃ) মোঃ আব্দুস সালাম,এএসআই (নিঃ), ঈশ্বরদী থানা, পাবনা। ৯. বিশেষ পুরস্কার পেয়েছেন এএসআই (নিঃ) তাহসান হাবীব,কনস্টেবল/আশিকুর রহমান,কনস্টেবল/মোঃ তহিদুল ইসলাম, সকলেই এলআইসি শাখা,পাবনা। এসময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
