ঈশ^রদীর সনাতন ধর্মাবলম্বীদের আযোজনে ঈশ্বরদী পৌর শ্মশানে ৯ মার্চ দিনব্যাপী হর মুুন্ড মালিনী উৎসব পালিত হযেছে।
হিন্দুধর্মের প্রধান পুরাহিতদের আরাধনার সাথে যুক্ত হয়ে হিন্দু ধর্মের শত শত নারী ও পুরুষ এই উৎসবে যোগদান করেন। হিন্দু ধর্মের বৃহৎ এই হরমুন্ডু মালিনী উৎসবের প্রবক্তা ও শশ্মান কমিটির সভাপতি সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) স্বপন কুমার কুন্ডু ও সাধারন সম্পাদক প্রবির কুমারের আমন্ত্রনে হরমুন্ডু মালিনী উৎসবে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন স্মার্ট ঈশ্বরদী-আটঘরিয়ার স্বপ্নদ্রষ্ঠা ও রুপকার,পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,জননন্দিত নেতা গালিবুর রহমান শরীফ এমপি। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ,অবসরপ্রাপ্ত অধ্যাপক উদয় নাথ লাহেড়ী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান ও প্যের মেয়র ইছাহক আলী মালিথা প্রমুখ।
