ঈশ্রবদী আওয়ামীলীগের বয়োজ্যেষ্ঠ ও বর্ষিয়ান নেতা পাবনা অঞ্চলের মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কার ও একটি হোন্ডা মটর সাইকেল ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
গত ৮ মার্চ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের আকবরের মোড়স্থ সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাসের বাড়িতে হামলার এই ঘঠনা ঘটে। হামলাকারীরা অতর্কিত হামলা চালিয়ে সাবেক এমপির বাড়ির গেটে দন্ডায়মান পরিবারের সদস্যদের জন্য ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল ভাংচুর করে।
ঈশ^রদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,রাত সাড়ে আটটার দিকে মোটর সাইকেল যোগে আসা একদল সন্ত্রাসী মুখ বেঁধে বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বাড়ির ফটকে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেলে ব্যাপক ভাংচুর করে।
ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও পৌর মেয়র ঘটসাস্থল পরিদর্শন করে ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,যে বা যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন,এমপি গালিবুর রহমান শরীফ তাদের দ্রæত আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যেই প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন।
এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক আলহাজ¦ আবুল কালাম আজাদ মিন্টু বলেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস আওয়ামীলীগের প্রবীন নেতা,সাবেক এমপি তার বাড়িতে হামলা অত্যন্ত লজ্জা জনক ঘটনা,হামলাকারীরা বড় কোন ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছিল। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
সাবেক এমপি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বলেন,শহরের শান্ত পরিবেশকে নষ্ট করার লক্ষে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
হামলাকারীদের চারজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং দুজনকে আটকও করা হয়েছে বলে আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান বাসীর জানান, হামলার কারন জানার চেষ্টা করা হচ্ছে।
