ঢাকামঙ্গলবার , ১২ মার্চ ২০২৪
  • অন্যান্য

মাহে রমজানে নতুন সূচিতে অফিস, ব্যাংক ও আদালত

জয়পত্র ডেস্কঃ
মার্চ ১২, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে ১২ মার্চ মঙ্গলবার থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়,রোজা উপলক্ষে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
রমজানে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি,আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ অফিস সময় নির্ধারণ করে সরকার।এদিকে রোজা উপলক্ষে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার থেকে পুরো রমজানে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।