নিজস্ব প্রতিনিধি । ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরদী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট ্শ^রদী-আটঘরিয়ার স্বপ্নদ্রষ্ঠা ও রুপকার গালিবুর রহমান শরীফ এমপি ।
৯ মার্চ শনিবার সকালে মহিলা কলেজ ক্যাম্পাসে কিশোরী শিক্ষার্থীদের বর্ণিল সাজে সুসজ্জিত অংশগ্রহন এবং আবহমান বাংলার ঐতিহ্যতুলে ধরে জারি সারী ভাটিয়ালী ও লালনের গানের সুরে সুরে মনোমুগ্ধকর অনিন্দ সুন্দর যে ডিসপ্লে প্রদর্শন করেন তা প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথি,অভিভাবক ও দর্শককে দারুনভাবে স্পন্দদিত করে ,বিমোহিত করে এবং কলেজকে অনুপম উচ্চতায় তুলে ধরে।
ঈশ্বরদীর কিংবদন্তী নেতা প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য সন্তান ও পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ এমপি পুরা অনুষ্ঠানকে হৃদয়ঙ্গম করেন।
এর পূর্বে প্রধান অতিথি কলেজের প্রধান ফটক দিয়ে কলেজ চত্বরে অবতরন করার সাথে সাথে অত্র কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান তাকে আলিঙ্গন করেন এবং কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা,ম্যানেজিং কমিটির সভাপতি,সদস্য ও কিশোরী মেয়েরা প্রধান অতিথীকে পূষ্পমুঞ্জুরীতে বরণ করেন । এসময় প্রধান অতিথি মেয়েদের হাত থেকে ফুলের ডালি নিহজ হাতে নিয়ে গুটি গুটি পায়ে ফুলের পাপড়ী ছিটিয়ে শিক্ষার্থী ও দর্শকদের বরণ করেন । এসময় মনোমুগদ্ধ এক অপূর্ব দৃশ্যের অবতারনা হয়।
ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি গালিবুর রহমান শরীফ এমপি নারী শিক্ষার অগ্রগামী প্রতিষ্ঠান মহিলা কলেজের অবকাঠামোগত উন্নয়ন করবার প্রতিশ্রæতি প্রদানের পাশাপাশি যে কোন মূল্যে ইভটিজিং প্রতিরোধ করে মেয়েদেরে সুন্দর পরিবেশ তেলীতে দৃপ্ত শপথ ও প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, ঈশ্বরদী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান,ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা,উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান,কাউন্সিল ইউসুব আলী প্রধান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
