নিজস্ব প্রতিনিধি । নারী শিক্ষা অগ্রনী প্রতিষ্ঠান ঈশ্বরদী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ গালিবুর রহমান শরীফ ।
৯মার্চ শনিবার বিকালে পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কোমলমতি শিক্ষার্থীদের সুসজ্জিত অংশগ্রহনে এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথি,অভিভাবক ও দর্শককে দারুনভাবে বিমোহিত করে।
ঈশ্বরদীর কিংবদন্তী নেতা প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য সন্তান ও পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ পুরা অনুষ্ঠানকে হৃদয় দিয়ে উপভোগ করেন এবং মেয়েদের সুন্দর ও সাবলিল ডিসপ্লের ভুয়সী প্রসংশা করেন।
এর পূর্বে প্রধান অতিথি বিদ্যালয় মাঠে অবতরন করার সাথে সাথে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ¦ আবুল কালাম আজাদ মিন্টু ও প্রধান শিক্ষক মোঃ জমসেদ আলী,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও ক্রীড়া কমিটির সদস্যবৃন্দ প্রধান অতিথীকে ফুলের পাপড়ী ছিটিয়ে বরণ করেন।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি গালিবুর রহমান শরীফ এমপি বলেন,ঈশ্বরদীর যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান আছে তার সাথে এই বিদ্যালয়েরও অবকাঠামোগত উন্নয়ন করবার জন্য যত দ্রæত সম্ভব প্রধান শিক্ষক ও সভাপতির সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে আম্বস্ত করেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ¦ আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসেবে ৪০ জন মুুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,,জেলা আওয়ামীরীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ^াস,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সমবেত ছিলেন।
অনুষ্ঠানে সময়ের স্বল্পতার কারনে প্রধান অতিথির অনুপস্থিতিতে সভাপতি ও অন্যান্য অতিথিকৃন্দ বিজয়ীদের হাতে বিভিন্ন ইভেন্টের পুরস্কার তুলে দেন ।
