ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা থেকে বিদেশী পিস্তলসহ এক যুবককে আটক করেছে র্যাব-১২, পাবনা। ১০ মার্চ রবিবার রাত সোয়া ১০টার দিকে তাকে আটক করা হয়।
এসময় তার নিকট থেকে একটি (৭.৬২ এম এম) বিদেশী পিস্তল,গুলি ভর্তি একটি ম্যাগাজিন,একটি মোবাইল ফোন,দুটি সীম কার্ড উদ্ধার করা হয়। আটক শাহারিয়ার আজাদ উৎসব (১৯) ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা স্কুলপাড়া এলাকার মোঃ আজাদুর রহমানের ছেলে।
র্যাব-১২, সিপিসি-২,পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান,আটক শাহারিয়ার আজাদ উৎসব দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার জন সাধারণকে ভয়ভীতি প্রদান করে আসছিল।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় র্যাব বাদী হয়ে একজনকে পলাতক দেখিয়ে মোট দুজনের নামে অস্ত্র মামলা দায়ের করেছে। অস্ত্রসহ আটক শাহারিয়ার আজাদ উৎসবকে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।
