ঢাকামঙ্গলবার , ১২ মার্চ ২০২৪
  • অন্যান্য

ঈশ্বরদীতে নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে গবাদি পশুসহ উপকরণ বিতরণ

জয়পত্র ডেস্কঃ
মার্চ ১২, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । পাবনার ঈশ্বরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও চরাঞ্চলের পরিবারের মধ্যে মুরগি,ছাগল-ভেড়ার ঘর ও দুগ্ধ উৎপাদনকারী দলের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার ( ১২ মার্চ) দুপুরে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক এসব বিতরণ করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালিবুর রহমান শরীফ এমপি । উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) টিএম রাহসিন কবীরের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হোসাইন এর সঞ্চালিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার,ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান । অনুষ্ঠানে উপজেলার ৭টি দুগ্ধ উৎপাদনকারী দলে ১টি করে মিল্কিং মেশিন প্রদান করা হয় । ৩৯টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে ২০টি করে মুরগি এবং চরাঞ্চলের ১০টি পরিবারে একটি করে ছাগল-ভেড়ার ঘর বিতরণ করা হয়।