নিজস্ব প্রতিনিধি \ ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়ে ভুট্রা ক্ষেতে মিললো নিখোঁজ যুবক সোহেল (৩৫) এর লাশ, সে স্থানীয় মৃত মকবুল মিস্ত্রির ছেলে। হত্যাকান্ডের কারন জানা যায়নি। তবে ১১ মার্চ থেকে সে বাড়ি থেকে নিখোঁজ ছিল বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। লালপুর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।
