ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

ঈশ্বরদীতে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদীতে যথাযথ মর্যাদার সাথে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্প মাল্য অর্পণ,সকালে পতাকা উত্তোলন,প্রভাত ফেরি,আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রথম প্রহর রাত্রী ১২.০১ মিনিটে খাইরুজ্জামান বাবু বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পাবনা- ৪ আসনের সংসদ সদস্য মোঃ গালিবুর রহমান শরীফ,উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌর মেয়র ইসাহক আলী মালিথা,অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।
সকালে বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী উপজেলা কার্য়ালয়ে এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন ও প্রভাত ফেরি করে কেনদ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফলেল শ্রদ্ধা নিবেদন করে পূষপমাল্য অরপন করা হয়। এবং এমপি গালিব শরীফ উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এসময় ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালঅম আজাদ মিন্টু,সাবেক সাধারন সম্পাদক মোখলেসুর রহমান মিন্টু,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান,পৌর মেয়র ইসাহক আলী মালিথা,জেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা মাহজেবিন শিরিন পিয়া,মহিলা ভােইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল,পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব,ছাত্রলীগ সভাপতি আবির হোসেন শৈশবসহ অগনিত নেতাকর্মীবৃন্দ প্রভাত ফেরীতে যোগদান করেন।
ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ঈশ্বরদীতে নানা প্রতিষ্ঠানে পালিত হয়েছে অমর একুশে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বুধবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরেই শহিদ মিনারগুলোতে ফুল হাতে মানুষের ঢল নামে। শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে তারা সর্বক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের দাবি জানিয়েছেন । এদিকে ঈশ্বরদী মহিলা কলেজ শহিদ মিনারে কলেজ অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান এর উদ্যোগে শ্রদ্ধা জানানো হয়েছে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহা পরিচালক ড. ওমর আলীর উদ্যোগে প্রভাত কোমলমতি শিক্ষর্থীদের নিয়ে প্রভাতফেরিসহ শহীদ মিনারের বেদীতে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ড.আলতাফ হোসেনের উদ্যোগে প্রভাত ফেরীসহ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় । অপরদিকে একুশের প্রথম প্রহরে ঈশ্বরদীর বিভিন্ন শহিদ মিনারে সর্বশ্রেণির মানুষের ঢল নামে। ভোর পেরিয়ে সকাল হতেই নানান রঙ আর সুগন্ধি ফুলে ভরে ওঠে শহিদ মিনারের বেদি। অমর একুশে স্মরণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন প্রভাতফেরি বের করে । এছাড়া ঈশ্বরদী উপজেলার সকল সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয় ।