ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

বর্ণিল আতশবাজি উৎসবের মধ্য দিয়ে প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলু এমপি স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৬:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বর্ণিল আতশবাজি ও বর্ণাঢ্য উৎসবের মধ্য দিয়ে প্রয়াত সাবেক এমপি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে ।
ঈশ্বরদী উপজেলা যুবলীগের বিপ্লবী সভাপতি শিরহান শরীফ তমাল এর উদ্যোগে ঈশ্বরদী পোষ্ট অফিস মোড় যুবলীগ অফিস সংলগ্ন মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন ঈশ্বরদী-আটঘরিয়ার গণমানুষের নেতা শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য সন্তান পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শিরহান শরীফ তমালের অগ্রজ স্মার্ট নেতা গালিবুর রহমান শরীফ এমপি । এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-ঈশ্বরদী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা,মহিলা ভাইসচেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল হাশেম,সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা,সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান বকুল সরদার,পাকশী ইউনিয়ন পরিষদের চেযারম্যান সাইফুজ্জামান পিন্টু ও মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা,কাউন্সিলর জাহাঙ্গির আলম,কামাল হোসেন,ফিরোজা বেগম,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ ািকরন, সাধারন সম্পাদক আব্দুল বাতেন,পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপা্লব, অরিফুল ইসলাম লিটন,রবকবুল হাসান রনি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী আহবায়ক মাসুদ রানা,যুবলীগ নেতা হাবিবুর রহমানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ৮ ওভারের খেলায় ব্যাট ধরে ও বল করার মাধ্যমে উদ্বোধন করেন ।রাতের আকাশে জমকালো ও ব্যাপক অলোক রশ্মির বর্ণিল ঝর্নাধারা অবলোকন করবার জন্য মাঠে শত শত দর্শক সমাগম ঘটে । অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আবির হোসেন শৈশব।