নিজস্ব প্রতিনিধি । ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঈশ্বরদী পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয় ।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । এর পর অতিথীবৃন্দদের উষ্ণ ফুলেল শুভেচ্ছায় বরণ করার পর এসএসসির বিদায়ী ছাত্রীদের ও ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের সমৃদ্ধ ও প্রস্ফুটিত ভবিষ্যত কামনা করে রজনী গন্ধার শুভ্রতা ও গোলাপের স্নিগ্ধতায় বিদায় জানানো ও বরণ করা হয় ।উল্লেখ্য যে,এবারে পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৯৩ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ জমসেদ আলীর সার্বিক ব্যবস্থাপনায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীদের বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদুজ্জামান,অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস,ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন,জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ শফিউল আলম বিশ্বাস,দাশুড়িযা ইউনিয়ন পরিষদের চেযারম্যান বকুল সরদার, পরিচালনা পরিষদের সদস্য শরিফুল ইসলাম,পলাশ,সুনিল চক্রবতী,বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান রবি,বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ জানিক ও আসাদুজ্জামান ।
মধ্যাহ্ণভোজ শেষে অনুষ্ঠানের ২য় পর্বে সহকারী শিক্ষক মোঃ বকুল মাষ্টারের নেতৃত্বে এবং ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
