নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে । ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইন্সটিটিউট ( বিএসআরআই) এর মহাপরিচালক ড.মোঃ ওমর আলী। বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা) ড. কুয়াশা মাহমুদ,পরিচালক (টিওটি) ড. মোছাঃ ইসমাৎ আরা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিদ্যালয় একাডেমিক কমিটির সভাপতি ড.মোঃ আবু তাহের সোহেল,মাহবুব আলম,কৃষিবিদ রাহেমুল হক প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান।
