নিজস্ব প্রতিনিধি :
নান্দনিক ও দৃষ্টিনন্দন আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীর স্বনামধন্য ও বিনোদন জগতের সেরা প্রতিষ্ঠান স্বপ্নদ্বীপ রিসোর্টের ৪র্থ বর্ষপূর্তি পালিত হয়েছে। বষন্ত বরণ ও ভ্যালেন্সটাইন ডে উদযাপনের আনন্দে প্লাবিত হয়ে (১৪ ফেব্রুয়ারী) বিকালে কেক কাটার মা্ধ্যমে দিনব্যাপী এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন।
খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, কালের কন্ঠের জেলা প্রতিনিধি প্রবীর সাহা, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম,জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আকতার পান্না, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি সেলিম সরদার,ঈশ্বরদী উপজেলা আঃলীগের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস,সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, দৈনিক কালবেলা পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ও পদ্মার খবর পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম রিংকু ,আ:লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম তুফান সরদার, স্বজন সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আফসার আলী, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, এশিয়া টিভির উপজেলা প্রতিনিধি রাসেল,দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি সবুজ দেওয়ান ,দৈনিক মুক্ত খবরের উপজেলা প্রতিনিধি শিশির মাহমুদ, সহ অন্যান্যরা।
স্বপ্নদ্বীপ রিসোর্টের বর্ষপূর্তি, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় রিসোর্টের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল।পরে রিসোর্টের অভ্যন্তরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আগত সকল দর্শনার্থীদের জন্য গিফট, র্যাফেল ড্র সহ ৪৫ আইটেমের বুফে লাঞ্চের অফার সহ চালু ছিল প্রতিষ্ঠানটির। সংস্কৃতিক অনুষ্ঠানের পর রাফেল ড্র অনুষ্ঠিত হয় । এতে প্রথম বিজয়ী পুরস্কার জিতে নেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এর কর্মকর্তা নূর আজাদ ।
